ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দেশ টিভির প্রধান প্রতিবেদক ফররুখ বাবু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে মিরপুর-১১স্থ ইসলামী ব্যাংক হাসপাতালে কার্ডিয়াক বিভাগে ভর্তি আছেন। কেবিন নম্বর- ৬০৫।
গত ১৭ জুন তিনি কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সাংবাদিক ফররুখ বাবুর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের সদস্যসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ফররুখ বাবুর মোবাইল নম্বর- 01724891504
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

