কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬।
রোববার (১৯ জুলাই) ডিআরইউর স্পোর্টস রুমে অনুষ্ঠিত হয় পুরুষদের ক্যারম দ্বৈত প্রতিযোগিতা। ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় জাগোনিউজ২৪.কম-এর সাঈদ শিপন ও সময়ের আলো-এর রফিক রাফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনালে তারা দৈনিক জনকণ্ঠ-এর এমএম জসিম ও ডেইলি সান-এর আরিফুর রহমান জুটিকে পরাজিত করে শিরোপা জয় করেন।
প্রতিযোগিতায় দৈনিক প্রভাত-এর আরাফাত দাড়িয়া ও জিটিভি-র সাজ্জাদ হোসাইন জুটি তৃতীয় স্থান অর্জন করেন।
ডিআরইউর ক্রীড়া উৎসব উপলক্ষে বিভিন্ন ইভেন্টে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সংগঠনের প্রাঙ্গণে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই প্রতিবছরের মতো এবারও ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। ক্রীড়া উৎসবের বিভিন্ন ইভেন্ট আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

