শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাব্বির নেওয়াজের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
মরহুমের জানাজা বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় মাগুরায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাব্বির নেওয়াজের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাব্বির নেওয়াজের মোবাইল নাম্বার : 01715596116
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

