শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং দ্য ডেইলি স্টার-এর অনলাইন চিফ রিপোর্টার রাশিদুল হাসানের পিতা মোহাম্মদ আব্দুল জলিল (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা খুলনা জেলার সোনাডাঙ্গায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।
রাশিদুল হাসানের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাশিদুল হাসানের মোবাইল নাম্বার : 01710892883
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

